হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এ বছর দাওয়াতে আহলে বাইত (আ.)-এর উদ্যোগে ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত তুলা ভবন কনফারেন্স রুম (২য় তলা), খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-তে দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, মাননীয় কালচারাল কাউন্সেলর, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস, ঢাকা, বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইয়্যেদ ইব্রাহীম খলিল রাজাভী, সভাপতি, বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি।
জনাব সাইয়্যেদ আফতাব হোসেন নাকাভী, সহ-সভাপতি বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি।
এবং জনাব ড. এম আব্দুল কুদ্দুস বাদশা, সেক্রেটারি, বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি।
উক্ত সম্মেলনে দাওয়াতে আহলে বাইত (আ.)-এর মাননীয় চেয়ারম্যান জনাব মুহাম্মদ শরাফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
আলোচ্যসূচী অনুযায়ী সভায় পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও পর্যালোচনার পর সাধারণ সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অতঃপর চলতি অর্থবছর ও ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটসহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্বলিত খসড়া প্রতিবেদন তুলে ধরা হয়।
সভায় উপস্থিত সদস্যগণ উপস্থাপিত বিবরণীর উপর আলোচনায় অংশ নেন এবং চলতি অর্থবছরে সংস্থা কর্তৃক পরিচালিত সামগ্রিক কর্মকাণ্ড মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংস্থার সার্বিক উন্নয়ন কামনা করে সকলেই দোয়া অংশগ্রহণ করেন।
আহলে বাইত (আ.)-এর উদ্যোগে ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত তুলা ভবন কনফারেন্স রুম (২য় তলা), খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-তে দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার কমেন্ট